হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ আ্যলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘ফল উৎসব -২০২৫’
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ আ্যলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘ফল উৎসব -২০২৫’ হলি ফ্যামিলিয়ানদের মিল বন্ধনে এক নতুন মাত্রা যোগ করেছে। ক্যাম্পাসে অনুষ্ঠিত এমন আয়োজন এটাই প্রথম যেখানে শিক্ষক, অধ্যায়নরত শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ ধরণের অনুষ্ঠান সবার মাঝে নতুন করে দৃঢ় মিলবন্ধন ও সৌহার্দ্য তৈরিতে এক অগ্ৰনী ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে হলি ফ্যামিলি আ্যলামনাই এসোসিয়েশনের সফলতার দ্বার উন্মোচিত হল। এ অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য আ্যলামনাই এসোসিয়েশনের সভাপতি Dr. Farhana Huq Sylvie এবং সাধারণ সম্পাদক Dr.Sayem Mohammad , সিনিয়র সহ-সম্পাদক Dr. Basedur Rahman Sohel মাননীয় অধ্যক্ষ ও কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আ্যলামনাই এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল মেম্বারদের প্রতি যারা আর্থিক ভাবে এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই শিক্ষার্থীদের Redoan Tanvir Siam , Raiyan Ahmed Dipro , Royed, Nazmul Hassan , Md Sazid Hasan Afridi এবং অন্যান্য সকলে যারা এই অনুষ্ঠানকে খুব স্বল্প সময়ে সফল করার জন্য আন্তরিকভাবে অক্লান্ত পরিশ্রম করেছে। ভবিষ্যতে আরো ভালো কাজ করার এবং হলি ফ্যামিলি আ্যলামনাই এসোসিয়েশনের সফলতার ধারাবাহিকতার আশাবাদ ব্যক্ত করছি। দপ্তর সম্পাদক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ আ্যলামনাই এসোসিয়েশন।